এ যেন যুদ্ধক্ষেত্রে বোমা হামলা: দাবানল নিয়ে বাইডেন

by Fatih Work

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দাবানল দেখ মনে হচ্ছে যেন কেউ যুদ্ধক্ষেত্রে বোমা ফেলেছে।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভয়াবহ দাবানলে গত পাঁচদিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস।  সবশেষ এতে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  এছাড়া ভয়াবহ এ দাবানলে এখন পর্যন্ত শহরটির ১০ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, আর পুড়ে গেছে ৩৫ হাজার একর জমি।

বিজ্ঞাপন
banner

আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা অ্যাকুওয়েদার শুক্রবার জানিয়েছে, দাবানলে ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই ক্ষতি পুষিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানলকে ‘যুদ্ধের দৃশ্য’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘এই দাবানল আমাকে যুদ্ধের দৃশ্যের কথা বেশি মনে করিয়ে দিচ্ছে। যেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হয়েছে। এটি যেন পুরোপুরি যুদ্ধক্ষেত্রের দৃশ্য। ’

স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) ওভাল অফিসে বাইডেনকে দাবানলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানানো হয়।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লুটপাটের বিষয়টি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘লুটপাটের স্পষ্ট প্রমাণ রয়েছে। আমরা প্রমাণ পেয়েছি আক্রান্ত এলাকায় অনেকে গিয়ে লুটপাট করছেন। ’

এমএনএকে/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222