লুৎফুজ্জামান বাবর: এক সংগ্রামী রাজনৈতিক অধ্যায়

by Fatih Work

লুৎফুজ্জামান বাবর। বাংলাদেশের রাজনীতিতে তিনি এক প্রভাবশালী ব্যক্তিত্ব। তাঁর সুবিন্যস্ত লাইফস্টাইল, বাচনভঙ্গি ও চলাফেরা দেশের তরুণ প্রজন্মের কাছে বাড়তি এক আকর্ষণের নাম। তাকে মনে করা হতো তরুণ প্রজন্মের আইডল। তাকে দেখে নতুন প্রজেন্মর অনেকের মাঝেই রাজনীতিতে আসার আগ্রহ জন্মে।

দেশের সাবভৌমত্ব রক্ষায় চৌকষ এ রাজনীতিকের পদক্ষেপগুলো বেশ প্রশংসিত। সীমান্তে বীরত্ব প্রদর্শন, ভারতের কূটচাল দমনে সাহসী পদক্ষেপ গ্রহণে বাবর অগ্রজ। বাবর মানেই যেন বাংলাদেশের নিরাপত্তা। ভারতের রক্তচক্ষু পাশ কাটিয়ে কীভাবে নিজেদের স্বতন্ত্র ভূরাজনৈতিক অব্স্থান তৈরি করা যায়- তা ভালো করেই জানা বাবরের। তাই দেশের শত্রুদের কাছে তিনি এক আতঙ্কের নাম।

বিজ্ঞাপন
banner

সীমান্তবর্তী জেলা ময়মনসিংহের সন্তান বাবর ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এ সময় তার আতঙ্কে ঘুম হারাম হয় অনেকের। সেভেন সিস্টারের প্রবেশ দ্বার ‘চিকেন নেক’ নিয়ে তার আমলেই ভারত সবচেয়ে বেশি আতঙ্কে ছিলো। তাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা তখন নাক গলাতে আসতো না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা লুৎফুজ্জামান বাবর জীবনের একসময় এসে চ্যালেঞ্জের মুখোমুখী হন। ২০০৭ সালে ১/১১-এ রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ জীবন কারাবাসে কাটান তিনি। জীবন থেকে ঝরে যায় ১৭ বছর। বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

এতোকিছুর পরও তিনি ছিলেন শান্ত, সংযমী এবং আত্মবিশ্বাসী। মামলা, হামলা, জেল-জুলুম এই লড়াকু রাজনীতিককে কখনো কাবু করতে পারে নি। আদালতে তাঁকে হাজির করা হলে দেখা যেত তাঁর হাস্যোজ্জ্বল এক চেহারা।

সময়ের পট পরিবর্তন হয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় ফ্যাসিবাদ আওয়ামী সরকারের। এরপর তার বিরুদ্ধে করা মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর।

দীর্ঘ ১৭ বছর পর ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বীরের বেশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত বাতাসে আসেন তিনি। হাজারো জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হোন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মুক্তিতে অনলাইন-অফলাইনে উচ্ছ্বাস প্রকাশ করেন সর্বস্তরের মানুষজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায় বাবরের বিখ্যাত উক্তি- উই আর লুকিং ফর শত্রুজ।

এমএনএকে/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222