নিজস্ব প্রতিবেদক>>
‘ইতিহাস ঐতিহ্য ও অগ্রজের সন্ধানে’ ইতিহাস গবেষণা ও চর্চা কেন্দ্রের আয়োজনে প্রথমবারের মতো সোমবার (২৭ জানুয়ারি) উদযাপিত হয়েছে চাটিগাঁও বিজয় দিবস। চট্টগ্রামের ঐতিহ্যের প্রতীক আন্দরকিল্লা মসজিদ প্রাঙ্গণে এই দিবসটি উৎযাপিত হয়। মিষ্টি বিতরণের মধ্য দিয়ে শুরু করা হয়। লিফলেট বিতরণ পর্ব সম্পন্ন করে গবেষক ও লেখক ইফতিখার হোসাইন রাকীব এর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।
আয়োজন অংশ নিয়েছিলেন ইঞ্জিনিয়ার এহসান আলী, ব্যবসায়ী ও সংগঠক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, তরুণ শিক্ষক আদনান জাইদী, গবেষক ও লেখক ইফতিখার হোসাইন রাকীব, তরুন আইনজীবী ও ব্যবসায়ী ব্যারিস্টার আবিদ উর রহমান।
১৬৬৬ সালের ২৭ জানুয়ারি বুজুর্গ উমেদ খাঁ চট্টগ্রাম বিজয় করেন এবং আন্দরকিল্লা মসজিদে বিজয়ী নিশান উড়ান। তারই স্বরণে আন্দরকিল্লা মসজিদ প্রাঙ্গণে আজকের দিনে উৎযাপন করা হয়।
উমেদ খাঁ চট্টগ্রাম বিজয়ের আগেও চট্টগ্রাম দুবার বিজয় হয়েছিলো,কিন্তু সে বিজয় কিছুদিন পর হাতছাড়া হয়ে যায়। দখল করে নেয় ফিরিঙ্গি ও মগরা। উমেদ খাঁ বিজয়ের পর চট্টগ্রাম আর বাংলা থেকে আলাদা হয়নি। সেই ধারাবাহিকতা থেকে আজকের চট্টগ্রাম বাংলাদেশের অংশ হয়ে বিশ্বের বুকে জায়গা করে নিয়েছে।
সেই ইতিহাসকে সবার মাঝে তুলে ধরতে আজকের দিনে ‘প্রথমবারের মত ইতিহাস ঐতিহ্য ও অগ্রজের সন্ধানে ‘ নামক ইতিহাস গবেষণা কেন্দ্র এই আয়োজন করেছে।
এএ/
