হজ ফ্লাইট শুরুর তারিখ জানালেন ধর্মমন্ত্রী

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশিদের জন্য হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ও হজ সংক্রান্ত জাতীয় সর্বোচ্চ কমিটির প্রধান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সফল করতে মদিনায় হজ কনফারেন্স এবং সৌদি হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন
banner

ধর্মমন্ত্রী জানান, মক্কা ও মদিনায় হজযাত্রীদের সেবার জন্য হজকর্মী নিয়োগ, হোটেলে অবস্থানকালে সার্বক্ষণিক এসি ও লিফট সার্ভিস, মক্কা-মদিনায় নির্বিঘ্ন পরিবহন, সার্ভিস কোম্পানির মাধ্যমে হজ মৌসুমে মিনায় বাংলাদেশি হজযাত্রীদের খাবার বিতরণের সময় হাইজেনিক ব্যবস্থাপনা তদারকি, সময়মতো খাবার প্রদানসহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ধর্মসচিব আলাউদ্দিন আল আজাদ, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, মক্কায় বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর (হজ), হজ অনু বিভাগসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222