ইজতেমায় সেবা দিতে ড্রোন ইউনিটসহ প্রস্তুত ফায়ার সার্ভিস

by Fatih Work

বিশ্ব ইজতেমা মাঠে অগ্নিনিরাপত্তা দিতে প্রতিটি খিত্তায় দুজন করে ফায়ারফাইটার মোতায়েন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ ছাড়া নৌ দুর্ঘটনা প্রতিরোধে তুরাগ নদে রাখা হয়েছে রেসকিউ স্পিডবোট ও ডুবুরি দল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ইজতেমা ময়দানের অগ্নিনিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ।

চব্বিশ ঘণ্টা সেবা দিতে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষসহ পুরো ময়দানে অগ্নিনিরাপত্তা দিতে প্রস্তুত রাখা হয়েছে ৩৭৪ জন জনবল। এদের মধ্যে তাৎক্ষণিক অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় প্রতিটি খিত্তায় ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার হুক, ফায়ার বিটারসহ দুজন করে ফায়ারফাইটার সবসময় দায়িত্ব পালন করবেন।

অগ্নিনিরাপত্তা ও ইজতেমা ময়দান পর্যবেক্ষণে ২টি ফায়ার নিয়ন্ত্রণ কক্ষ ও ড্রোন ইউনিট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ইজতেমা ময়দানে সেবা পেতে ০১৯০১০২০৮৬৫ এবং ০২২২৪৪১০০৮২ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।

এ ছাড়া ময়দানের বিভিন্ন স্থানে ৪টি পানিবাহী গাড়ি, ৩টি অ্যাম্বুলেন্স, ১৪টি পাম্প, ২২০টি ফায়ার এক্সটিংগুইশার, ১৩টি জেনারেটর, ১২৮টি ওয়াকিটকি, ১৫০টি ডেলিভারি হোজ, ১৪টি ব্রাঞ্চ পাইপ প্রস্তুত রাখা হয়েছে।

নৌ দুর্ঘটনা প্রতিরোধে তুরাগ নদে (কামারপাড়া ব্রিজের নিচে) রেসকিউ স্পিডবোট ও চারজনের ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। দ্রুত অগ্নিনির্বাপণে পানির জন্য তুরাগতীরে ৬টি, বিভিন্ন রিজার্ভারে ৫টি পাম্প স্থাপন করা হয়েছে। এ ছাড়া টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার স্টেশনগুলো ইজতেমাকালীন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

এনএ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222