বিশ্ব ইজতেমায় মঙ্গলবার কে কখন বয়ান করবেন, রয়েছে কী কী আয়োজন?

by Fatih Work

শুরায়ি নেজামের আয়োজনে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমার প্রথম দিনের বয়ান চলছে। কাল মঙ্গলবার বাদ আছর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। শুরায়ি নেজাম, তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সোমবার সকাল ১০টা থেকে নেজামের জামাতের সাথীদের সঙ্গে মুজাকার (আলোচনা) করেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন।

বিজ্ঞাপন
banner

কেবল খিত্তার জিম্মাদার সাথীরা এ আলোচনায় অংশগ্রহণ করেন। কিভাবে ইজতেমার পুরো সময় পার করবেন তার দিকনির্দেশনা নেন।
এরপর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বাদ জোহর বয়ান করেন। তরজমা (অনুবাদ) করেন মাওলানা নুরুর রহমান।

বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। বাদ মাগরিব বয়ান করেন- ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। সকাল ৯টা ৪৫ মিনিটে তালিমের মোজাকারা করবেন ভারতের মাওলানা জামাল।

পরে খিত্তায় খিত্তায় তালিম হবে। এরপর ওলামায়ে কেরামের সঙ্গে কথা বলবেন (বয়ানের মিম্বারের সামনে) ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। মাদরাসার ত্বলাবাদের সঙ্গে কথা বলবেন (নামাজের মিম্বারের সামনে) পাকিস্তানের মাওলানা ফরীদ। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোদারা। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান এরপর যৌতুকবিহীন বিয়ে হবে।
বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
শুরায়ি নেজামের অধীনে গতকাল রবিবার সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত ২৪ মিনিটের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। আজ সোমবার ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222