কন্টেন্ট ক্রিয়েটরদের গোল্ডেন ভিসা দিচ্ছে আরব আমিরাত

by Fatih Work

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের জন্য বড় সুখবর দিলো সংযুক্ত আরব আমিরাত। সুখবরটি হলো তাদেরকে গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমিরাত। কনটেন্ট ক্রিয়েটর এই ভিসা পেলে স্পন্সর বা পৃষ্ঠপোষক ছাড়াই ১০ বছর পর্যন্ত দেশটিতে থাকতে পারবেন।

আরব আমিরাতের সরকারি কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল মিডিয়া খাতে সংশ্লিষ্টদের জন্য আমিরাতকে প্রধান গন্তব্য করার লক্ষ্য নিয়েছে সরকার।

বিজ্ঞাপন
banner

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরকে গোল্ডেন ভিসা দেয়ার লক্ষ্য নেয়া হয়েছে।

আগ্রহী কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারের জন্য মানও নির্দিষ্ট করে দিয়েছে আমিরাতের সরকার। এর মধ্যে রয়েছে যেসব ক্রিয়েটরের কনটেন্ট সৃষ্টিশীলতা রয়েছে কিংবা যেসব কনটেন্ট সমাজে প্রভাব ফেলতে সক্ষম, যারা কনটেন্ট তৈরির জন্য পুরস্কার কিংবা স্বীকৃতি পেয়েছেন এবং যেসব কনটেন্টের ফলে আমিরাতের নেটিজেনরা লাভবান হতে পারেন-কেবল তাদেরকে দেয়া হবে গোল্ডেন ভিসা।

আমিরাতের কর্মকর্তারা বলেছেন, গোল্ডেন ভিসা পেতে হলে আগ্রহী কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের প্রথমে ক্রিয়েটরস এইচকিউ নামের একটি ওয়েবসাইটে ঢুকতে হবে এবং সেখানে একটি আবেদনপত্র পূরণ করতে হবে। পাশাপাশি নিজের ই-মেইল ঠিকানাও প্রদান করতে হবে।

আবেদনপত্র পূরণ করে জমা দেয়ার পর তা যাচাই করবে ক্রিয়েটরস এইচকিউ টিম এবং যারা ভিসার জন্য যোগ্য, তাদের ই-মেইলে জানিয়ে দেয়া হবে। ক্রিয়েটরস এইচকিউ থেকে ফলাফল আসার পর শুরু হবে এ সংক্রান্ত অন্যান্য ধাপ।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222