সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া

by Nur Alam Khan

রাজধানীর সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে সায়েন্স ল্যাব মোড় ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সড়কে সব ধরনের যান চলাচলও বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

বিজ্ঞাপন
banner

সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে ঠিক কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত, তা জানা যায়নি।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222