নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে

by Nur Alam Khan

গত ৫ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বহুলাংশে কমেছে বলে জানিয়েছে সরকার। একইভাবে গত রমজানের তুলনায় এবার বেশির ভাগ পণ্যের দাম কম আছে। টিসিবি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় রয়েছে চাল, গম, ডাল, মুরগি, ডিম, মাছ, সয়াবিন, পামওয়েল, চিনি, লবণ, আলু, টমেটো, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন ও হলুদ।

বিজ্ঞাপন
banner

২০২৪ সালের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মুদি দোকান ও মুরগির মার্কেট থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সংগ্রহীত তথ্যে এ পরিসংখ্যান উঠে এসেছে বলে জানিয়েছে প্রেস উইং।

প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের তুলনায় মার্চ পর্যন্ত সময়ে বিভিন্ন প্রকার চাল (নাজিরশাইল মিনিকেট, বিআর২৮, গুটি ও পাইজাম) ও গমের (লুজ আটা, প্যাকেটজাত আটা, লুজ ময়দা, প্যাকেটজাত ময়দা) দাম অপরিবর্তিত রয়েছে।
এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222