ইতেকাফে বসেছেন জামায়াতের আমির

by Nur Alam Khan

পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতেকাফে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (২২ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের মুজিবুল আলম।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের চাঁদ (আরবী শাওয়াল মাসের চাঁদ) দেখা পর্যন্ত তিনি ইতিকাফে থাকবেন। রোযা ২৯টি হলে ৩০ তারিখ পর্যন্ত আর রোযা ৩০টি হলে ৩১ তারিখ পর্যন্ত ইতিকাফে থাকবেন তিনি।

পবিত্র রমজান মাসের শেষ দশকে সিয়াম সাধনার পাশাপাশি অধিকতর আত্মশুদ্ধির জন্য ইতেকাফে বসে থাকেন সাধারণত মুসলিমরা। এসময় ইতেকাফে থাকা ব্যক্তি দুনিয়ার অন্যান্য সকল কাজ-কর্ম বাদ দিয়ে শুধুমাত্র ইবাদাত ও জিকির আযকারে মশগুল থাকেন।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222