বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পাওয়ার পর যখন সাকিব আল হাসানের ক্রিকেটে ফেরার অপেক্ষা, ঠিক তখনই ফের এক বিতর্কিত বিজ্ঞাপনের কারণে আলোচনায় এসেছেন তিনি।
শনিবার (২২ মার্চ) নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন সাকিব, যেখানে তাকে একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে। এই বিজ্ঞাপনটি প্রকাশ্যে একটি জুয়া সাইটের প্রচারণা এবং সাকিবকে সেখানে মানুষকে বেটিংয়ের জন্য আহ্বান করতে দেখা গেছে। অথচ বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া নিষিদ্ধ, যা এই বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনা তৈরি করেছে।
এর আগে ২০২২ সালে সেরোগেট বেটিং সাইটের বিজ্ঞাপন করার জন্য সাকিবকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কঠোর সিদ্ধান্তের কারণে তিনি ভুল স্বীকার করে সরে গিয়েছিলেন। তবে বর্তমানে তিনি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন।
এছাড়া, রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দেশেও ফিরে আসেননি সাকিব, যার ফলে তার এই বিতর্কিত বিজ্ঞাপন আরও তুমুল সমালোচনার সৃষ্টি করেছে।
এনএ/
