সরকারি বিদেশ সফরে পরিবার নিতে পারবেন না কর্মকর্তারা

by Fatih Work

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন কিছু নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রীকে নিতে পারবেন না। একইসঙ্গে ভ্রমণ করা যাবে না ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নেও।

গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সই করা এ সংক্রান্ত পরিপত্র জারি হয়। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সম্প্রতি এই চিঠি বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে এ নিয়ে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

পরিপত্রে বলা হয়েছে, কোনও ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে। এ ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া উপদেষ্টা বা সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসেবে বিদেশে ভ্রমণ পরিহার করতে হবে।

সরকারিভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তারা তাদের স্বামী/ স্ত্রী বা সন্তানদের সফরসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন না বলেও পরিপত্রে উল্লেখ আছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222