বিমান ছিনতাইয়ের চেষ্টা, যাত্রীর গুলিতে মার্কিন নাগরিক নিহত

by Fatih Work

যুক্তরাষ্ট্রের বেলিজে ধারালো অস্ত্র দিয়ে বিমান ছিনতাই করার চেষ্টা করেছিলেন এক মার্কিন নাগরিক। তার ছুরির আঘাতে আহত হয়েছেন অন্তত ৩ জন যাত্রী। তবে হামলাকারী নিজেও রেহাই পাননি। একই বিমানে থাকা আরেক যাত্রীর গুলিতে নিহত হন তিনি।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের বেলিজে ট্রপিক এয়ারের একটি ছোট বিমান ছিনতাইয়ের চেষ্টা করে একজন ছুরিধারী মার্কিন নাগরিক। সান পেড্রোগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে এই ঘটনাটি ঘটে। ৪৯ বছর বয়সী ওই ব্যক্তি হঠাৎ ছুরি দিয়ে যাত্রীদের ওপর আক্রমণ শুরু করে।

বেলিজ পুলিশ কমিশনার চেস্টার উইলিয়ামস জানিয়েছেন, নিহত হামলাকারীর নাম আকিনিয়েলা সাওয়া টেলর। তিনি মার্কিন নাগরিক।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, টেলরকে গুলি করার জন্যে সেই যাত্রীর প্রশংসা করেছেন কমিশনার উইলিয়ামস। তাকে ‘হিরো’ হিসেবেও অভিহিত করেছেন।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, টেলর কীভাবে বিমানে ছুরি নিয়ে প্রবেশ করেছে, তা এখনও স্পষ্ট নয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222