‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’- বক্তব্যটি শেখ হাসিনার

by Fatih Work

‘২২৬টি মামলা হয়েছে, ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’ বক্তব্যটি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এমন রিপোর্টের প্রেক্ষিতে আজ বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতকে জানান, ‘২২৬ টি মামলা হয়েছে মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে।

এদিন জুলাই আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যার ঘটনায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222