নাজমুল হুদা মজনু >>
মহান মে দিবসের স্মৃতি অমর হোক– এ স্লোগানকে ধারণ করে পহেলা মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। এরই প্রেক্ষাপটে বাংলাদেশেও বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় । এ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফ ইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।
বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন– ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বিএফইউজের সহসভাপতি মোহাম্মদ খায়রুল বাশার, মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, ডিইউজের প্রচার সম্পাদক আবুল কালাম, সাংবাদিক নেতা রফিক মুহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পতিত স্বৈরাচারের দোসরদের বিভিন্ন প্রতিষ্ঠানে অপতৎপরতা বন্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে সাংবাদিকদের অধিকার তথা ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানানো হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
এনএ/
