ইসমাইল রাহমানি, মালয়েশিয়া প্রতিনিধি >>
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১০ টি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ।
শুক্রবার (৩ মে) রাত ১২ টায় কুয়ালালামপুর শহরের কেন্দ্রীয় স্হানে গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালায় মালয়েশিয়ান পুলিশ।
কুয়ালালামপুর পুলিশ প্রধান বলেন, অবৈধভাবে ব্যবসা ও বৈধ কাগজপত্র ছাড়া কর্মী নিয়োগের অভিযোগের ভিত্তিতে মূলত এই অভিযান চালানো হয়।
অভিযানে ৯৯ জনকে জিজ্ঞেসাবাদ করে ৩৮ জনকে আটক করা হয়। যাদের বয়স ২২ থেকে ৩৮ বছরের মধ্যে৷
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ বাংলাদেশী নারীসহ উগাণ্ডা, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া এবং স্হানীয় নারী রয়েছে।
এক বিবৃতিতে জানা যায়, আটককৃতদের কেউ কাউন্টার কর্মী, কেউ বিদেশী গ্রাহক ও কেউ যৌনকর্মী হিসেবে কাজ করতেন।
বিশেষ করে জালান চংকাত ও জালান নাগাছারী এলাকায় কম্বোডিয়া, উগাণ্ডা ও কেনিয়ার কিছু যৌনকর্মী ১ শত থেকে ২ শত রিঙ্গিতের বিনিময়ে দেহব্যবসা করে আসছিলেন।
অভিযানে বিনোদন কেন্দ্রের সিসি টিভি ক্যামেরা, সরঞ্জাম ও নগদ ২ হাজার ৮ শত রিঙ্গিত উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, উক্ত বিনোদন কেন্দ্রে পরিচালনার বৈধ কোন কাগজ ছিল না এবং মদ পরিবেশনেরও কোনো অনুমোদন ছিল না।
এছাড়া সেখানে অবৈধভাবে কর্মী নিয়োগের প্রমাণও পেয়েছে মালয়েশিয়ান পুলিশ।
এআইএল/
