নবীপ্রেমিক ফারাবীর মুক্তি দাবি জোরালো হচ্ছে

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ইসলামি ব্লগার শাফিউর রহমান ফারাবী দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের সময় তিনি সর্বপ্রথম ইসলামবিদ্বেষী ব্লগারদের বিরুদ্ধে সরব হয়ে দেশের ধর্মপ্রাণ তরুণদের জাগিয়ে তুলেছিলেন। সে সময় তার সাহসী লেখনী শাহবাগপন্থীদের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে।

কিন্তু সেই লেখালেখির জের ধরে ফারাবী মিথ্যা মামলার শিকার হন এবং আজও বন্দি রয়েছেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অনেক বন্দি মুক্তি পেলেও আশেকে রাসূল ফারাবীর মুক্তি এখনো আলোর মুখ দেখেনি। ফলে সামাজিক মাধ্যমে ও ধর্মীয় মহলে তার মুক্তির দাবিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞাপন
banner

আলেম-ওলামা ও সামাজিক ব্যক্তিত্বদের জোরালো আহ্বান

মুফতি সাঈদ আহমাদ বলেন, ‘প্রিয় নবীজির ভালোবাসায় যারা কটুক্তিকারীদের বিরুদ্ধে কলম ধরেছেন, আজো অনেকে জেলে। এই অবিচার চলতে পারে না। আমরা ফারাবীসহ সকল আশেকে রাসূলের মুক্তি দাবি করছি।’

বিশিষ্ট আলেম মুফতি রেজাউল কারীম আবরার সরকারের উদ্দেশ্যে বলেন, ‘২০২৪-এর গণঅভ্যুত্থানের পর অনেকেই মুক্তি পেয়েছেন, কিন্তু নবীপ্রেমিক ফারাবীরা কেন এখনো বন্দি? যারা রাসূল (সা.)-কে ভালোবেসে প্রতিবাদ করেছেন, তাদের আটকে রাখাটা চরম অবিচার।”

আলেম ও অনলাইন এক্টিভিস্ট রুহুল আমীন সাদী বলেন, ‘ফারাবী আমাদের ভাই। তার মুক্তির জন্য আমাদের সোচ্চার হওয়া দরকার। তিনি একজন আদর্শবান, সাহসী মুসলিম তরুণ।’

তরুণ উদ্যোক্তা হাসিব আর রহমান বলেন, ‘একজন নবীপ্রেমিক মেধাবী তরুণের জীবনের স্বর্ণালী সময় জেলখানায় কেটে যাচ্ছে — এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে?
আমরা চাই, এখনকার পরিবর্তিত বাস্তবতায় ফারাবী ভাই যেন দ্রুত মুক্তি পান।’

তিনি জানান, আইনজীবী এডভোকেট এম. হাছিবুল ইসলাম এবং মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ-সহ অনেকে নিয়মিতভাবে ফারাবীর মুক্তির জন্য চেষ্টা করে যাচ্ছেন। আরো অনেক ভাইয়েরাই কাজ করছেন। আমরা চাই ফারাবী ভাই দ্রুত মুক্তির বাতাসে নিঃশ্বাস নিক। উনাকে মুক্ত করে আনা সবার একান্ত দায় ও দায়িত্ব।’

২৯ বছর বয়সী শাফিউর রহমান ফারাবীর বাবার নাম মৃত ফেরদৌসুর রহমান। তিনি ১৯৮৬ সালে বি-বাড়িয়া জেলার সদর থানাধীন বড়ভিলা কুমারশীল মোড় কালাইশ্রীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

স্মৃতি তুলে ধরে হাসিব বলেন, ‘ফারাবী ভায়ের সাথে ১২-১৩ সালের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গল্প আলাপে থাকতাম প্রচুর। ব্লগজগতে শাহবাগীদের আতঙ্কের নাম ছিলো ফারাবী ভাই। যে কারণে শাহবাগীদের প্রবল রোষানল ছিলো ফারাবী ভাইর উপর। যেই রোষানলের ফলাফলে ফারাবী ভাই জেলজীবনে আছেন। শাহবাগীদের পরাজিত করার জন্যই ফারাবী ভাইর মুক্তি প্রয়োজন। দ্রুত প্রয়োজন। আল্লাহ তায়ালা ফারাবী ভাইকে মুক্ত বাতাসে নিয়ে আসুক দ্রুত ‘

কারা চায় না ফারাবীর মুক্তি? বলে তরুণ আলেম নূর হুসাইন প্রশ্ন তোলেন, ‘সবাই ফিরে আসে, কিন্তু ফারাবীদের ফাইল বছর ধরে ধুলায় পড়ে থাকে। কে আটকে রাখে এই ফাইল? কোন অশুভ শক্তি মুক্তির পথে বাধা সৃষ্টি করছে?’

ফারাবীর মুক্তি এখন সময়ের দাবি

বিভিন্ন ইসলামী চিন্তাবিদ, সমাজকর্মী ও তরুণ প্রজন্ম বিশ্বাস করে—এই আশেকে রাসূলের মুক্তি শুধু এক ব্যক্তির জন্য নয়, বরং এটি হবে সত্যের পথে বলিষ্ঠ কণ্ঠস্বরের মুক্তি।

আশা করা হচ্ছে, দ্রুত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শাফিউর রহমান ফারাবী সহ অন্য বন্দি ইসলামপ্রিয়দের মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222