আজ (৭ জুন) ঈদুল আজহা উদযাপন করেছেন মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে। এই আনন্দের রেশ কাটতে না কাটতেই সামনে এখন নতুন প্রতীক্ষা—২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের।
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার) শুরু হতে পারে রমজান মাস। আর সম্ভাব্য ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ২০ মার্চ শুক্রবার। তবে সবকিছুই নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
২০২৬ সালে রমজান পড়ছে শীতকালীন আবহে, যা দীর্ঘ সময় পর ঘটতে যাচ্ছে। ফলে মুসলমানদের এবারের রোজাগুলো শীতের হালকা ছোঁয়ায় পালন করা যাবে।
উল্লেখ্য, ২০২৫ সালে সৌদি আরবে রমজান শুরু হয়েছিল ২ মার্চ এবং ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল ৩০ মার্চ।
প্রসঙ্গত, ইসলামি বর্ষপঞ্জি হিজরি বা চন্দ্র বর্ষ অনুসারে মাস গণনা করা হয়। এ পদ্ধতিতে মাস হয় ২৯ অথবা ৩০ দিনের এবং বছরের মোট দৈর্ঘ্য হয় ৩৫৪ দিনের মতো। বিপরীতে ইংরেজি বছর হয় ৩৬৫ দিনের। এ কারণে প্রতি বছর রমজান ও অন্যান্য ইসলামি মাস ইংরেজি ক্যালেন্ডারে ১০ থেকে ১২ দিন করে এগিয়ে আসে।
হাআমা/
