মোল্লারহাটে টোল প্লাজা থেকে বি‌দে‌শী পিস্তল-গুলিসহ আটক ১১

by Nur Alam Khan

মো: নিজাম উদ্দিন স্বাধীন >>

বাগেরহাটের মোল্লারহাটে চারটি বিদেশী পিস্তল ও গুলিসহ ১১জনকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লারহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাদের অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়।

আটক মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। গাড়িটি তল্লাশি করে ৪টি ৭.৬২ মি: মি: চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি পাওয়া যায়।

আটকৃতরা হলেন, প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫), মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), খোকন বিশ্বাস, (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও কাউসার আলী (৪৩)।

আটককৃতদের সকলের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায়। আটককৃতরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো: তৌহিদুল আরিফ সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ দুস্কৃতকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি গণমাধ্যমকে আরও বলেন, এসব দুস্কৃতকারীরা ঝিনাইদহ থেকে আসছিল। তাদের কাছে অস্ত্র ও গুলি ছিল। হয়ত বড় ধরনের কোন নাশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222