পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর প্রথম ঝলক প্রকাশ হলো। এই সিনেমার প্রথম অংশ মুক্তি পাবে এই বছর। আগামী বছর দিপাবলীতে পর্দায় দেখা যাবে রামায়ণের গল্প, যেখানে রাম হিসেবে অভিনয় করেছেন রণবীর কাপুর।
সম্প্রতি প্রথম অংশের কাজ শেষ হওয়ার মুহূর্তটি কেক কেটে সেলিব্রেট করেন রণবীর কাপুর আর রবি দুবে।
দুজনে রাম-লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন এতে। এ সময় রণবীর কাপুরের চোখে পানি দেখা যায়। কারণ ‘রামায়ণ’ ঘিরে তার প্রত্যাশা আকাশ সমান।
রামায়ণে রণবীরের নাম ঘোষণার পর থেকেই এ বিষয়ে অনেক জল্পনা চলেছে যে রণবীর কেমন রাম হবেন।
কিন্তু এর মধ্যে রণবীরের কড়া সমালোচনা করতে শুরু করেছেন ভারতের অভিনেতা ও সিনেমা বিশ্লেষক কমল রশিদ খান (কেআরকে)।
কেআরকে টুইটারে রামায়ণ ও রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য করে পোস্ট করেছেন। তার মতে, রণবীর গরুর মাংস খান। রণবীর নিয়মিত মদ্যপান করেন। রণবীর অনেক সময় নেশায় ডুবে থাকেন। তাই যার ব্যক্তিগত জীবন এ রকম, তিনি কত ভালো রাম হতে পারবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেআরকে।
এক্স হ্যান্ডলে কেআরকে লেখেন, ‘রণবীর কাপুর নিজেই বলেছেন, তিনি একজন ভীষণ গরুর মাংসভোজী। পায়া, নেহারি, ভুনা ছাড়া তিনি চলতেই পারেন না।
তিনি প্রতিদিন মদ্যপান করেন। এ ছাড়া তিনি নেশাজাতীয় জিনিসেরও দারুণ শৌখিন। এখন দেখা যাক, মানুষ তাকে ‘রামায়ণ’-এ রামের চরিত্রে মেনে নেয় কি না!’
এআইএল/
