বাশারের পতনের বছরপূর্তির আগেই সিরিয়ায় নির্বাচন

by amirulislamluqman20@gmail.com

সিরিয়ার দীর্ঘ সময়ের স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাতের বছর না পেরোতেই রবিবার অন্তর্বর্তীকালীন সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটি।

চলতি বছরের সেপ্টেম্বরের ১৫ থেকে ২০ তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মূলত আইনসভা চালু করতেই ভোট আয়োজন করছে দেশটির সরকার।

বিজ্ঞাপন
banner

প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হয়।

আহমেদ আল আল-শারার নেতৃত্বে সিরিয়ার নতুন সরকার দেশের রাবার-স্ট্যাম্প আইনসভা ভেঙে দেয়। অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আল-শারা। সিরিয়ার সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনে পাঁচ বছর অন্তর্বর্তী সরকার পরিচালনার ঘোষণা দেন তিনি।

ঘোষণা অনুসারে, স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো দুই-তৃতীয়াংশ আইন প্রণেতাদের নির্বাচন করবে ও বাকিদের নাম ঘোষণা করবেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

এর আগে গত জুনে, প্রেসিডেন্টের এক আদেশে ১০ সদস্যের একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়। সেই কমিটিই নতুন আইন প্রণেতাদের নির্বাচন পরিচালনা করবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা রবিবার জানিয়েছে, সম্প্রতি কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট শারার সঙ্গে দেখা করেন। সেখানে অন্তর্বর্তী সরকারের আইনসভার জন্য নতুন ২১০ জন আইনপ্রণেতা রাখার পরিকল্পনা করা হয়।

এর মধ্যে স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো ১৪০ সদস্য নির্বাচন করবে ও বাকি ৭০ জনকে মনোনয়ন দেবেন প্রেসিডেন্ট।

মোহাম্মদ তাহা আল-আহমাদ বলেন, ‘সংসদ সদস্যদের নির্বাচন ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এই প্রক্রিয়ায় নারীদের প্রতিনিধিত্বও নিশ্চিত করা হবে।’

প্রেসিডেন্টের এক বিবৃতি অনুসারে, এক বৈঠকে শনিবার আহমদের কমিটি শারাকে নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত পরিকল্পনা উপস্থাপন করেছে।

সূত্র: এএফপি

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222