ভারতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি পুলিশ কর্মকর্তা নীলফামারীর আরিফ

by amirulislamluqman20@gmail.com

ভারতে অনুপ্রবেশকালে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে আদালতে তোলা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) আরিফুজ্জামান নামে ওই পুলিশ কর্মকর্তাকে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়।

বিজ্ঞাপন
banner

বিএসএফ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিয়মিত টহলের সময় ওই কর্মকর্তাকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া কাগজপত্রে তিনি বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলে নিশ্চিত হওয়া গেছে।

আরিফুজ্জামানের বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলায়। গতকাল রাতে বিথারী সীমান্তরক্ষীর বাহিনী তাকে আটক করে স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয়।

এরপর স্বরূপনগর থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে- হাসিনা সরকারের পরিবর্তনের পর ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের আত্মগোপন করেছিলেন। জীবন বাঁচাতে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন।

এরপর স্বরূপনগর থানা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে রোববার বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222