পাকিস্তানের বিতর্কিত স্কলার ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলী মির্জা গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

জাহলাম পুলিশ গবেষক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলী মির্জাকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ডয়চে ভেলে উর্দু সূত্রে জানা গেছে, স্থানীয় থানার সিটি পুলিশ তাকে আটক করে এক মাসের জন্য জেলে পাঠিয়েছে।

বিজ্ঞাপন
banner

মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে, জেলা ডেপুটি কমিশনারের নির্দেশে জনশৃঙ্খলা রক্ষার আইন (MPO) এর ধারা ৩-এর আওতায় এই গ্রেপ্তার কার্যকর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুধু মুহাম্মদ আলী মির্জাকে আটক করা হয়নি, তার একাডেমিও সিল করে দিয়েছে প্রশাসন। ফলে সেখানে কোনো ধরনের সমাবেশ বা কার্যক্রম চালানো সম্ভব হবে না।

উল্লেখ্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলী মির্জা তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধর্মীয় দৃষ্টিকোণে বারবার বিতর্কিত ও আপত্তিকর বক্তব্য প্রচার করে থাকে। তার বিরুদ্ধে পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় দল অনেকবার অভিযোগ করেছে।

কিছুদিন আগে আলেমদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে তার গ্রেপ্তারের দাবি জানায়। প্রশাসন শেষ পর্যন্ত তাদের দাবির ভিত্তিতেই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ডয়চে ভেলে, ডেইলি জং

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222