আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। এবার ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৬২।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী সিনেট চৌধুরী ভবনে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, ২৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পদভিত্তিক প্রার্থী সংখ্যা:
- সহসভাপতি (ভিপি): ৪৫ জন
- সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন
- সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন
- কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন
- আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন
- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন
- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন
- গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন
- ক্রীড়া সম্পাদক: ১৩ জন
- ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন
- সমাজসেবা সম্পাদক: ১৭ জন
- স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন
- মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: ১১ জন
- ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫ জন
- সদস্য পদ: ২১৭ জন
নারী প্রার্থীদের মধ্যে পদভিত্তিক সংখ্যা:
- ভিপি: ৫ জন
- জিএস: ১ জন
- এজিএস: ৪ জন
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ২ জন
- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১ জন
- কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ৯ জন
- স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ৩ জন
- ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: ২ জন
- সমাজসেবা সম্পাদক: ১ জন
- ক্রীড়া সম্পাদক: ১ জন
- গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৩ জন
- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ২ জন
- মানবাধিকার ও আইন সম্পাদক: ৩ জন
- সদস্য পদে: ২৫ জন
প্রেস ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. কাজী মারুফুল হক বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাসম্ভব প্রস্তুতি নিয়েছে। শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। ভোটারদেরও যথেষ্ট আগ্রহ রয়েছে। এই উৎসাহ ও সৌহার্দ্য অক্ষুণ্ণ থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।”
তিনি আরও জানান, “প্রার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রত্যেক ভোট কেন্দ্র সরেজমিনে দেখা হয়েছে, রুম ও বুথের ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। প্রয়োজন হলে কেন্দ্র বাড়ানো যেতে পারে, তবে আপাতত পরিকল্পনা অনুযায়ী ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব।”
হাআমা/
