ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে কাশ্মীরি ২ তরুণ নিহত

by amirulislamluqman20@gmail.com

দখলকৃত কাশ্মীরে আরও দুই কাশ্মীরি তরুণকে গুলি করে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বান্দিপোরা জেলায় ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় ভারতীয় সেনাদের এনকাউন্টারে ওই দুই তরুণকে শহীদ হয়।

বিজ্ঞাপন
banner

সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে বারামুলা জেলার উড়ি এলাকা এবং আশপাশের বিভিন্ন অঞ্চলেও ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এ ধরনের অভিযানের নামে নিরপরাধ যুবকদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই এ ঘটনাগুলোকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে আসছে।

সূত্র: ডেইলি জং

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222