২২ বছরে ১১ স্বামীকে বিষ খাইয়ে হত্যা, অবশেষে গ্রেপ্তার ইরানি নারী

by amirulislamluqman20@gmail.com

ইরানে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। দেশটির মাজান্দারান প্রদেশের মালেকাবাদ বালা এলাকায় ৫০ বছর বয়সী নারী কুলসুম আকবরিকে ২২ বছরের মধ্যে ১১ জন স্বামীকে বিষ খাইয়ে হত্যা করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজেও এ হত্যার স্বীকারোক্তি দিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) ডেইলি পাকিস্তান সূত্রে গালফ নিউজের খবরে বলা হয়েছে, ইরানের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ সিরিয়াল কিলিং মামলা হিসেবে ধরা হচ্ছে। দেশটির গণমাধ্যম তাকে ইতিমধ্যেই ‘ব্ল্যাক উইডো’ নাম দিয়েছে।

বিজ্ঞাপন
banner

তদন্তে জানা যায়, কুলসুম ২০০০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বয়স্ক ও সম্পদশালী পুরুষদের বিয়ে করতেন। এরপর ধীরে ধীরে তাদের শর্করার ওষুধ, ঘুমের ট্যাবলেট এবং যৌন উত্তেজক ওষুধে মিশ্রিত বিষ খাইয়ে হত্যা করতেন। এতে মৃত্যু স্বাভাবিক মনে হতো এবং কারও সন্দেহও হতো না। স্বামীদের মৃত্যুর পর তাদের সম্পত্তি ও টাকা তিনি নিজের মেয়ের নামে হস্তান্তর করতেন।

ঘটনার সূত্রপাত হয় ২০২৩ সালে তার সর্বশেষ স্বামী আজিজুল্লাহ বাবাইয়ের রহস্যজনক মৃত্যু থেকে। বাবাইয়ের ছেলে সন্দেহ প্রকাশ করলে তদন্ত শুরু হয়। পরে জানা যায়, কুলসুম আরেকজনকে হত্যার চেষ্টা করেছিলেন, তবে তিনি বেঁচে গিয়ে পুলিশকে খবর দেন। সেখান থেকে একে একে ১১টি হত্যাকাণ্ডের তথ্য ফাঁস হয়ে যায়।

মামলায় এখন পর্যন্ত ৪৫ জনের বেশি ব্যক্তি বাদী হয়েছেন, যাদের মধ্যে নিহতদের স্বজনরাও রয়েছেন। ইতোমধ্যে অন্তত ৪টি পরিবার আদালতের কাছে কুলসুম আকবরির মৃত্যুদণ্ড দাবি করেছে।

সূত্র: ডেইলি পাকিস্তান

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222