গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইতালি, ইসরায়েল ও জার্মানিসহ বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বজুড়ে হাজারো মানুষ যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।
রবিবার (৩১ আগস্ট) জিও নিউজ সূত্রে বিদেশি সংবাদমাধ্যম জানায়, জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে হাজারো মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা জার্মান সরকারকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানান।
এদিকে ইতালির ভেনিস শহরে আয়োজিত বিশাল র্যালিতে বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধের দাবি তোলে। একইভাবে সুইডেনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যেখানে বিপুল সংখ্যক প্রবাসী মুসলিম অংশগ্রহণ করেন।
অন্যদিকে ইসরায়েলেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হাজারো ইসরায়েলি নাগরিক গাজায় চলমান যুদ্ধ দ্রুত বন্ধ করার জোর দাবি জানান।
সূত্র: জিও নিউজ
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
