ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ

by hsnalmahmud@gmail.com

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ।

এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭০ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হলের প্রতিটি হল সংসদের ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ১০৮ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। ৮টি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে শিক্ষার্থীরা ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে ভোট দেন।

বিজ্ঞাপন
banner

ভোট শেষে প্রতিটি কেন্দ্রে আলাদাভাবে ফল ঘোষণা করা হবে। এরপর নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে পূর্ণাঙ্গ ফল প্রকাশ করবে। সব মিলিয়ে চূড়ান্ত ফল পেতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যদিও নিয়ম অনুযায়ী প্রতি বছর ডাকসু নির্বাচন হওয়ার কথা, শেষবার এটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে—দীর্ঘ ২৮ বছর পর। সে নির্বাচনে ভিপি পদে ছাত্রলীগের প্রার্থী পরাজিত হওয়ার পর আর নির্বাচন আয়োজন করা হয়নি বলে অভিযোগ ছিল। তবে হাসিনা ক্ষমতা হারিয়ে দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের অধীনে এবার ছয় বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। ফলে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল উল্লেখযোগ্য উৎসাহ ও উদ্দীপনা।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222