নির্বাচনে অনিয়মের অভিযোগে জাবি ক্যাম্পাসে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

by Nur Alam Khan

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন এলাকা থেকে মিছিলটি শুরু করে সিনেট ভবন, ট্রান্সপোর্ট এলাকা ঘুরে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন
banner

এ সময় ‘প্রহসনের জাকসু, মানি না মানবো না’, ‘বয়কট বয়কট, জাকসু বয়কট’ এমন নানা স্লোগান দিতে শোনা যায় ছাত্রদলের নেতাকর্মীদের।

এর আগে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বিকেলে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222