ডাকসু-জাকসু শেষে এবার রাকসু নির্বাচন কোন পথে?

by Nur Alam Khan

ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচন শেষ হওয়ার পর এবার উত্তরাঞ্চলের বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর।

ইতোমধ্যে ডাকসু ও জাকসুর ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা এবং ভবিষ্যৎ অবস্থান নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

বিজ্ঞাপন
banner

রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একসময় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত করা হতো। স্থানীয়ভাবে বসতি স্থাপন, আত্মীয়তার সম্পর্ক গড়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে নিজেদের লোক বসানো সবকিছুতেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তারা কাজ করেছে। এর ফলে শিক্ষক, কর্মকর্তা থেকে শুরু করে শিক্ষার্থী ও রাজনীতির প্রতিটি স্তরে তাদের প্রভাব টিকে আছে।

বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল রাবিতে ঐতিহাসিকভাবে শক্তিশালী হলেও সাংগঠনিক দুর্বলতা, বিভাজন ও নেতৃত্ব সঙ্কটে পিছিয়ে পড়ছে। অন্যদিকে শিবির চেইন অব কমান্ড ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে শক্ত অবস্থান ধরে রেখেছে। শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কোচিং সেন্টার ও সাংগঠনিক নেটওয়ার্ককে ‘ব্রেইনওয়াশ মডেল’ হিসেবে ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদরা মনে করেন, বিএনপি নেতৃত্ব স্থানীয় পর্যায়ে মাঠের বাস্তব পরিস্থিতি সম্পর্কে যথাযথ তথ্য পাচ্ছে না। ফলে স্থানীয় শিক্ষকদের সঙ্গে সমন্বয়হীনতা তৈরি হয়েছে। বিএনপি ঘরানার অভিজ্ঞ শিক্ষকরা উপেক্ষিত থাকায় তারা দুঃখ প্রকাশ করেছেন। তাদের মতে, পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে ডাকসু-জাকসু নির্বাচনে ছাত্রদল কাক্সিক্ষত ফল আনতে পারেনি, যেখানে জামায়াত-শিবির দীর্ঘদিন ধরে সুসংগঠিত থেকেছে।

বিশ্লেষকদের মতে, রাকসু নির্বাচন হবে উত্তরাঞ্চলের ছাত্ররাজনীতির জন্য একটি বড় পরীক্ষা। বিএনপি ঘরানার নেতৃত্ব যদি অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে সুসংগঠিত হতে না পারে, তবে জামায়াত-শিবির একক আধিপত্য বজায় রাখবে। অন্যদিকে, শেষ মুহূর্তে বর্জনের মতো সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক ব্যর্থতা হিসেবেই দেখছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222