নারায়ণগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, ছাত্রদের মানববন্ধন

by Nur Alam Khan

নিজস্ব প্রতিবেদক>>>

নারায়ণঞ্জের দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুয়েল রানার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থী ও অভিভাবক মহল। একই বিদ্যালয়ের এক নারী শিক্ষিকার সঙ্গে সাতদিন কক্সবাজার অবস্থান করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন
banner

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “একজন শিক্ষক যদি এমন কাজ করেন, তাহলে শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় ঘটবে। আমরা এর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে জুয়েল স্যারকে অপসারণের দাবি জানাই।”

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত স্মারকলিপি দেন। এতে অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

এঘটনায় শুধু শিক্ষার্থীরাই নয়, এলাকার অভিভাবক ও সাধারণ জনগণও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, “বিদ্যালয় হলো চরিত্র গঠনের স্থান। সেখানে যদি শিক্ষকই অনৈতিক কাজে লিপ্ত হন, তবে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে?”

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ইউএনও কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222