আফতাবনগর-বনশ্রী সংযোগ, নড়াই নদীতে ৩ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

by Fatih Work

রাজধানীর বনশ্রী-আফতাবনগর অঞ্চলের বাসিন্দাদের যাতায়াত সহজ করার লক্ষ্যে নড়াই নদীর (রামপুরা খাল) ওপর পৃথক তিনটি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আফতাবনগরের লেকভিউ রোডে সেতুগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

বিজ্ঞাপন
banner

এর মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে আফতাবনগর- বনশ্রীবাসীর। এই দুই এলাকার লাখ লাখ মানুষের চাহিদা ছিল যেন দুই এলাকার মধ্যে সংযোগ সেতু হয়। আর সেই স্বপ্ন বাস্তবায়নে আফতাবনগর- বনশ্রীর মাঝে ৩ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে, আগের বাঁশের সাঁকোর স্থানে সেতুগুলো নির্মাণ হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানে ২টি সেতু নির্মাণ করার উদ্যোগ নিয়েছে যা দিয়ে মানুষসহ গাড়ি, অ্যাম্বুলেন্স পারাপার হতে পারবে। এছাড়া আরেকটু সেতুও নির্মাণ হবে যা দিয়ে শুধু মানুষ চলাচল করবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222