ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি ইরফান আহম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরফান আহম্মদ চৌধুরী ভারতে পালানোর সময় ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে রাউজান থানায় মামলা রয়েছে।
ইরফান আহম্মদ চৌধুরী রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গহিরা এলাকার বাসিন্দা। তিনি সাবেক সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এআইএল/
