পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতকে সমতার ভিত্তিতে কথা বলতে হবে এবং কাশ্মীর সমস্যা সমাধান ছাড়া দুই দেশের মধ্যে স্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব নয়।
রবিবার (২১ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা যায়, লন্ডনে ওভারসিজ পাকিস্তানিজ ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ও ভারত পরস্পরের প্রতিবেশী, আমাদের একসঙ্গে বসবাস করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ভারতকে সমতার ভিত্তিতে কথা বলতে হবে এবং কাশ্মীর সমস্যা সমাধান ছাড়া দুই দেশের মধ্যে স্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব নয়।
শেহবাজ শরিফ আরও বলেছেন, ‘কাশ্মীরিদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।’
উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন। তিনি সেখানে সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং গাজা বিষয়ক বিশেষ অধিবেশনেও অংশ নেবেন। এছাড়া তার সফরে কাশ্মীর, ফিলিস্তিন ও কাতারে হামলা ইস্যুতে পাকিস্তানের অবস্থান উপস্থাপন করবেন।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
