ইসরায়েলের ড্রোন হামলায় এবার মার্কিন ৪ নাগরিক নিহত

by hsnalmahmud@gmail.com

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বিনতে জবেইল-এ ইসরায়েলের ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন মার্কিন এক বাবা ও তার তিন সন্তান। নিহত শিশুদের নাম—সেলিন, হাদি ও আসিল। তাদের মাও গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল স্বীকার করেছে যে তারা ওই এলাকায় হিজবুল্লাহর এক অপারেটরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এতে বেশ কয়েকজন বেসামরিকও নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বেসামরিক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করলেও নিহত মার্কিন নাগরিকদের প্রসঙ্গ এড়িয়ে যায়।

বিজ্ঞাপন
banner

লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি জানান, নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক এবং তারা একই পরিবারের সদস্য। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি জানিয়েছেন, নিহত শিশুদের মা গুরুতর আহত হয়েছেন।

এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র সিএনএনকে বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নিহতদের সবাই মার্কিন নাগরিক ছিলেন না।

লেবাননের রাষ্ট্র পরিচালিত এনএনএ নিউজ জানিয়েছে, ইসরায়েলি ড্রোন থেকে একটি মোটরসাইকেল ও একটি মার্সিডিজ গাড়িকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে মোটরসাইকেল আরোহীসহ গাড়িতে থাকা বাবা ও তার সন্তানরা নিহত হন।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ ঘটনাকে “নতুন হত্যাযজ্ঞ” আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222