চট্টগ্রাম বন্দর নয়, এক ইঞ্চি মাটিও দখল করতে দেওয়া হবে না: মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া

by hsnalmahmud@gmail.com

ভারতীয় রাজনীতিবিদ প্রদ্যোত বিক্রম দেববর্মার চট্টগ্রাম বন্দর দখলের হুমকির কঠোর নিন্দা জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫ ঈ.) বাদ মাগরিব খুলনার দারুল আরকাম মাদরাসা আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শুধু চট্টগ্রাম বন্দর নয়, বাংলাদেশের এক ইঞ্চি মাটিও দখল করতে দেওয়া হবে না।”

বিজ্ঞাপন
banner

তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত বক্তব্য বড়ই অপ্রীতিকর ও ধৃষ্টতাপূর্ণ।

সম্মেলনে সভাপতিত্ব করেন দারুল আকরাম মাদরাসা খুলনার মুহতামিম মুফতী ইব্রাহিম খলিল। উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা নেসার আহমাদ, মুফতী জাকির হুসাইন, মুফতী হুমায়ূন কবীর, মুফতী আব্দুল্লাহ মুখতার, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা মুজাহিদুর রহমান প্রমুখ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222