বিএনপিকে টার্গেট করে ধারাবাহিক অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

by Fatih Work
ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘বিএনপিকে টার্গেট করে নতুন নতুন অপপ্রচার চালানো হচ্ছে। ৫ আগস্টের পর থেকে নতুন বয়ান তৈরি করে বিএনপিকে টার্গেট করা হচ্ছে। আমরা এখনো নানা অপপ্রচার ও অপতথ্যের শিকার হচ্ছি।’

তিনি বলেন,  ‘১/১১-এর ‘মাইনাস টু’ পরিকল্পনার ব্যর্থতা ঢাকতেই এ ধরনের নতুন বয়ান তৈরি করা হচ্ছে। বিএনপিকে মুছে ফেলার চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘যারা নতুন বয়ান তৈরি করে বিএনপিকে মুছে ফেলার চেষ্টা করছেন, তারা কেউ রেহাই পাবেন না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। নিউইয়র্কে যে তাণ্ডব চলেছে সেটিই তার প্রমাণ।

বিএনপি নানাভাবে অপপ্রচার-অপতথ্যের শিকার দাবি করে তিনি বলেন, ‘যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে ফ্যাসিবাদীদের সঙ্গে প্রেম করছেন, সেটা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না। ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসে, সেই বিষয়ে সবারই সতর্ক থাকা উচিত।’

অনুষ্ঠানে বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ২২ পরিবারকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222