উপজেলা মার্কাজ মসজিদে রূপান্তর হলো কালিয়ার ‘আল্পনা সিনেমা হল’

by Nur Alam Khan

কয়েক দিন ধরেই একের পর এক সিনেমা হল বন্ধের খবর পাওয়া যাচ্ছে। সিনেমা ও দর্শকের অভাবে ইতিমধ্যে রাজধানী ও ঢাকার বাইরে বহু হলই বন্ধ হয়ে গেছে।

এর মধ্যে দেখা গেল, কিছু লোকের প্রচেষ্টায় নড়াইলের কালিয়া উপজেলার ‘আল্পনা সিনেমা হলকে’ ‘তাবলিগী মার্কাজ মসজিদ’ রূপান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

১৯৮৪ সালে ‘টাউন হল’ নামে ভবনটির উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক ম শাফায়াত আলী। পরে এখানে সিনেমা হল হয়। প্রায় দুই দশক ধরে এটি খালি পড়ে আছে বলে জানান স্থানীয়রা। সিনেমা হলকে কেন্দ্র করে যেসব দোকানপাট বসেছিল সেগুলো উঠে গেছে। আশপাশে জঙ্গলে পরিপূর্ণ। খুব বেশি লোকজনের চলাচল নেই এই রাস্তা ধরে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাবলিগের ‘আলমী শুরায়ী নেজাম’ এর পক্ষে মাওলানা শহিদুল এটি ইজারা নিয়ে ইসলাম প্রচারের জন্য তাবলিগী মার্কাজ মসজিদ করেছেন।

‘সাথী ভাই’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রায়হান শেখ সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ! নড়াইলের কালিয়ায় অবস্থিত ‘আল্পনা’ সিনেমা হল এখন থেকে (বুধবার) মারকাজ মসজিদ। যেখানে এক সময় গুনাহের অন্ধকারে নিমজ্জিত ছিল, আজ সেখানে আল্লাহর জিকির-ফিকির ও দ্বীনি দাওয়াতের মেহনত দ্বারা আবাদ হবে। অন্ধকার বিদায় নেবে, জায়গা করে নেবে ঈমানের নূর।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222