হাজী সেলিমের বাড়ি থেকে বিলাসবহুল ৬টি গাড়ি উদ্ধার

by Fatih Work

রাজধানীর আজিমপুর দায়রা শরিফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযান শুরুর পর ওই বাসার আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। এরমধ্যে বিএমডব্লিউ গাড়িও রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানায়, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

জানা যায়, আজিমপুরে হাজী সেলিমের বাসার পার্কিংয়ে থাকা বিলাসবহুল ৬টি গাড়ি মধ্যে একটি হাজী সেলিমের, একটি মদিনা ট্রেডিং, একটি ইস্টার্ন ট্রেডিং, একটি এমটিসি সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেড, একটি আরিফ মোরশেদ পাঠান এবং একটি গাড়ি জনৈক ফেরদৌস খানের নামে নিবন্ধিত।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে যৌথ বাহিনী।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222