সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগে সংবাদ সম্মেলন বয়কট, এনসিপির দুঃখ প্রকাশ

by Fatih Work

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে দলটির সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এনসিপি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে লাঞ্ছিতের এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা। সফরে এনসিপির প্রতিনিধিরাও ছিলেন। তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন। তখন এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করেন।

এ সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান তারা।

এ ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার জন্য এনসিপির পক্ষ থেখে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222