আদর্শ সমাজ ও কল্যাণময় রাষ্ট্র গঠনে ইমামদের ভূমিকা অপরিহার্য : জাতীয় ইমাম পরিষদ

by hsnalmahmud@gmail.com

জাতীয় ইমাম পরিষদের উদ্যোগে “কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা আজ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়ার সভাপতিত্বে আয়োজিত এ সভায় দেশের উল্লেখযোগ্য মসজিদসমূহের ইমাম-খতিব ও শীর্ষ ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, আদর্শ সমাজ ও কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অপরিহার্য। ইমাম ও খতিবগণ জুমুআর খুতবায় নামাজ, রোজা, হজ ও যাকাতের পাশাপাশি সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি ও চাঁদাবাজির মতো সামাজিক অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন করেন। তারা ধর্মীয় ও নৈতিক নির্দেশনা দেন, সমাজের সমস্যাগুলোর কোরআন-হাদিস ভিত্তিক সমাধান তুলে ধরেন এবং মাদক, নারী-শিশু নির্যাতন ও জঙ্গিবাদ প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা রাখেন। এছাড়া প্রতিটি মসজিদে সকালের মক্তব পরিচালনার মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণেও তারা অবদান রাখছেন।

বিজ্ঞাপন
banner

সভাপতির বক্তব্যে মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া বলেন, ‘দেশ ও জনগণের পক্ষে জীবন উৎসর্গ করে মেহনত করে যাচ্ছেন সে ইমামগণ অত্যন্ত অবহেলিত। অনেকেই সীমাহীন অভাব-অনটন, দুঃখ-দুর্দশার মধ্যে জীবনের যাপন করছেন। দেশের প্রায় তিন লাখ খতিব-ইমামের সচ্ছলভাবে জীবন যাপনের ব্যাপারে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই।’

তিনি ইমামদের সচ্ছল জীবনের জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

সভা সঞ্চালনা করেন জাতীয় ইমাম পরিষদের মহাসচিব মুফতী আ ফ ম আকরাম হুসাইন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা ড. শহীদুল ইসলাম ফারুকী, মাওলানা শাঈখ উসমান গণী, মুফতী সুলতান মহিউদ্দিন, মাওলানা তাজুল ইসলাম আশরাফী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, মুফতী ফয়জুল্লাহ বিন মুখতার, মুফতী ওমর ফারুক যুক্তিবাদী, মুফতী মুহাম্মদুল্লাহ নোমানী, মুফতী আমানুল্লাহ বসন্তপুরী, মুফতী সালীমুল্লাহ খান সালীম, মুফতী সাইফুল্লাহ নোমানী, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা শফীউদ্দীন জিহাদী ও মাওলানা কামাল উদ্দীন নোমানী প্রমুখ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222