শুক্রবার ইসলামী বইমেলায় শীলনের শানে রেসালাত কবিতা উৎসব

by hsnalmahmud@gmail.com

শিল্প সাহিত্যের সংগঠন শীলন বাংলাদেশ আয়োজনে রাজধানীর বায়তুল মোকাররমের ইসলামী বইমেলা মিলনায়তনে
শুক্রবার সকালে শানে রেসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা উৎসব অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শীলন বাংলাদেশ চেয়ারম্যান মাসউদুল কাদির এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেদিত কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। কবিরা তাদের নিজেদের স্বরচিত কবিতা পাঠ করবেন। শীলন বাংলাদেশ আয়োজিত শুক্রবার সকালে শানে রেসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা উৎসবে কবিতা পড়বেন কবি হাসান আলিম, কবি শাহীন রেজা, কবি মঈন মুরসালিন, কবি মুনীরুল ইসলাম, কবি নাজমুল হুদা মজনু, কবি সুমন রায়হান, কবি জিয়াউল আশরাফ, কবি মালেক মাহমুদ, কবি জালাল খান ইউসুফী, কবি কাজী সিকান্দার, কবি আবুল ফাতাহ কাসেমী প্রমুখ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222