জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির সংকট নিরসন সম্ভব নয়: মজলিস মহাসচিব

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেছেন, “দেশ আজ ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা করে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ৫ দফা গণদাবি, বিশেষত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া জাতির সংকট নিরসনের কোনো পথ খোলা নেই।”

মাওলানা জালালুদ্দিন এই মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখা আয়োজিত নবাগত সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখলে। সভায় জেলা সভাপতি মাওলানা আব্দুন নূর সভাপতিত্ব করেন এবং জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউল্লাহ অনুষ্ঠানের পরিচালনা করেন।

বিজ্ঞাপন
banner

মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, “জুলাই সনদ পূর্ণ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, নির্বাচনকে প্রকৃত লেভেল–প্লেইং ফিল্ডে আনা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং সংসদের উচ্চকক্ষে PR পদ্ধতি চালু করা—এই ৫ দফাই জনগণের প্রাণের দাবি।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দাবী আদায়ে সংগঠিত আগামী দিনের সকল কর্মসূচি সফল করার আহ্বান জানান।

আলোচনায় আন্তর্জাতিক ইস্যুতে মাওলানা জালালুদ্দিন বলেন, “ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী নৌযান আটক করে মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ করেছে। এই বর্বরতার রক্ষা-কবচ হলো আমেরিকা। যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন ছাড়া ইসরায়েল এতদিন ধরে গণহত্যা চালাতে পারত না। মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীকে এ বর্বরতা বন্ধে সোচ্চার হতে হবে।”

প্রধান অতিথি আল্লামা ইসমাইল নুরপুরী বলেন, “জনগণের ন্যায্য দাবি পূরণে এগিয়ে আসা অপরিহার্য। দলীয় কর্মসূচি ও ৫ দফা দাবির পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকা আবশ্যক। দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।”

সভায় অন্যান্য বক্তারা নবাগতদের স্বাগত জানিয়ে জানান, ঘোষিত কর্মসূচি সফল করতে সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সম্প্রতি খাগড়াছড়ির ঘটনা প্রসঙ্গে তারা বলেন, “ধর্ষণের মিথ্যা ও বানোয়াট অভিযোগকে ঢাল বানিয়ে ভারতীয় মদদপুষ্ট ইউপিডিএফ নাশকতা, অগ্নিসংযোগ ও সশস্ত্র হামলা চালাচ্ছে। সরকারকে এই কার্যক্রম কঠোরভাবে দমন করতে হবে। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।” তারা দেশের নিরাপত্তা, জনগণের জীবন ও মর্যাদা রক্ষায় নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222