এক কোটি ২০ লাখ টাকার জরিমানায় দণ্ডিত আসামিকে গ্রেফতার করল ডিএমপি

by naymurbd1999@gmail.com

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে এক কোটি ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের স্মাগলিং অ্যান্ড ফেক কারেন্সি টিম।

গ্রেফতারকৃতের নাম নজরুল ইসলাম ওরফে সোহাগ। ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর ) বিকেল সাড়ে চারটার দিকে তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
banner

সূত্র থেকে আরও জানা যায়, তেজগাঁও থানার সিআর মামলা নং–১৪৫/১৮, ধারা–এনআই অ্যাক্টের ১৩৮ অনুসারে আদালত নজরুল ইসলামকে এক কোটি ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222