এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ৬ নং কাশিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বেড়াকুটি বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮ বোতল ইস্কাফ উদ্ধারসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- কুড়িগ্রামের জেলার ফুলবাড়ী থানাধীন ৬ নং কাশিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বেড়াকুটি এলাকার মোঃ নুর ইসলাম (৪৮)।
গত মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন ৬ নং কাশিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বেড়াকুটি এলাকায় মাদক কারবারি মোঃ নুর ইসলাম (৪৮) এর নিজ বসতবাড়ি থেকে ৮ বোতল ইস্কাফ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ফুলবাড়ীতে ৮ বোতল ইস্কাফ সহ ১ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।
এমএআর/
