আগামী শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন জামিআ মাদানিয়া আশরাফিয়ায় অনুষ্ঠিত হবে ‘দাওয়াহ প্রশিক্ষণ কর্মশালা’।
বিষয়—‘খ্রিস্টান মিশনারি, কাদিয়ানী, ফিরাকে বাতিলা ও ফিকরি ইরতিদাদ মোকাবেলার পথ ও পদ্ধতি’।
কর্মশালার আয়োজন করেছে দাওয়াতি ও মানবিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ। বিকেল ৩টা থেকে শুরু হয়ে কর্মসূচি চলবে এশা পর্যন্ত।
সভাপতিত্ব করবেন জামিআ মাদানিয়া আশরাফিয়ার মুহতামিম মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী। প্রধান অতিথি থাকবেন তেজগাঁও রেলওয়ে কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি হামিদুল ইসলাম।
বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন—
পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, মা’হাদুল কুরআন ঢাকার পরিচালক মুফতি মিকাইল হুসাইন, তারবিয়াহ ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টারের ট্রেইনার মাওলানা নাজমুল হাসান এবং সিএসইডির প্রধান নির্বাহী অধ্যাপক মাওলানা মহব্বত হুসাইন।
এছাড়া আলোচনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ওবায়দুর রহমান, ড. মোশাররফ হোসাইন, জাবির কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান, বিশিষ্ট দাঈ ও শিক্ষাবিদ ড. একেএম মুহিব্বুল্লাহ, এবং আরও কয়েকজন আলেম।
সঞ্চালনায় থাকবেন ড. মাওলানা মিজানুর রহমান, পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য ও সাভার থানা আমির।
সংগঠনের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, বর্তমান বিশ্বে ইসলাম ও মুসলিম সমাজ বুদ্ধিবৃত্তিক ও চিন্তাগত সংকটের মুখোমুখি। খ্রিস্টান মিশনারি কার্যক্রম, কাদিয়ানী মতবাদ ও আধুনিক চিন্তাধারার প্রভাবে তরুণ প্রজন্মের ঈমান ও চিন্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন জ্ঞানভিত্তিক, হিকমতপূর্ণ দাওয়াহ ও প্রশিক্ষিত দাঈ গড়ে তোলা—এ লক্ষ্যেই এই কর্মশালা আয়োজন করা হয়েছে।
এনএ/
