ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজা ও ১ টি সিএনজিসহ ২ মাদক কারবারি গ্রেফতার

by Fatih Work

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- কুড়িগ্রামের জেলার ফুলবাড়ী থানাধীন চন্দ্রখানা বুদারবান্নি চিনাবাড়ি এলাকার মো. খোরশেদ আলম (৩৮) ও খালিশা কোটাল এলাকার মো. শফিকুল ইসলাম (৫০)।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি জব্দসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
banner

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফুলবাড়ীতে তিনটি বস্তায় মোট ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি জব্দসহ ২ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222