নেটফ্লিক্সের কোরিয়ান সিনেমায় কুরআন বিকৃতির অভিযোগ, সমালোচনা তুঙ্গে

by amirulislamluqman20@gmail.com

অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নতুন কোরিয়ান সিরিজ ‘জিনি – মেক আ উইশ’ মুক্তির পরই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। মুসলিম দর্শক ও বিভিন্ন মহল অভিযোগ তুলেছেন, সিরিজটিতে ইসলামি বিশ্বাস ও ধর্মীয় ধারণাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

বিদেশি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর মুক্তিপ্রাপ্ত এই ফ্যান্টাসি ঘরানার সিরিজটি মুক্তির সঙ্গে সঙ্গেই ধর্মীয় অবমাননা ও ইসলামি শিক্ষার বিকৃতি অভিযোগে সমালোচনার মুখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের একটি বড় অংশ সিরিজটি বয়কটের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

সমালোচকদের অভিযোগ, সিরিজটিতে ইবলিস বা শয়তানকে ‘জিনি’ (জিন) হিসেবে ইতিবাচক ও রোমান্টিক চরিত্রে অর্থাৎ নায়ক হিসেবে দেখানো হয়েছে, অন্যদিকে ফেরেশতাদের নেতিবাচক চরিত্রে ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে। গল্পে দেখানো হয়েছে, ইবলিস নিজের অহংকারে মানুষকে সিজদা করতে অস্বীকার করে, কিন্তু পরবর্তীতে মানুষের প্রেমে পড়ে গিয়ে সিজদা করতে বাধ্য হয়। এছাড়া সিরিজে মানুষের একাধিক জন্ম (পুনর্জন্ম) দেখানো হয়েছে, যা ইসলামি শিক্ষাবিরোধী ও কুফুরি বিশ্বাসের অন্তর্ভুক্ত।

দর্শকদের অনেকে বলেছেন, সিনেমায় বিনোদনের নামে ধর্মীয় প্রতীক ও বিশ্বাসকে বিকৃত করা হয়েছে, যা ইসলামি আকিদাকে বিকৃত করার একটি অপচেষ্টা।

সিরিজটিতে অভিনয় করেছেন কোরিয়ান অভিনেতা কিম উ বিন, নোহ সাং হেং এবং অভিনেত্রী বে সুজি।

তবে এখন পর্যন্ত নেটফ্লিক্স বা সিরিজটির নির্মাতারা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। সিরিজের এক অভিনেত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা একটি কল্পনানির্ভর নাটক, যেখানে বাস্তবতা ও কল্পনার মিশ্রণ ঘটানো হয়েছে।’

উল্লেখ্য, শুধু এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার কোরিয়ান সিনেমার বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ উঠেছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, কোরিয়ান টাইমস ও ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222