মনোহরদীতে প্যারালাইজড তমিজ উদ্দিনের ঘর মেরামতে টিন উপহার

by Fatih Work

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

সমাজসেবক মোয়াজ্জেম হোসেন মিঠুর মানবিক উদ্যোগে হাসি ফুটলো অসহায় পরিবারের মুখে।মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নরসিংদী জেলা মনোহরদী পৌরসভার ৫নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মো. মোয়াজ্জেম হোসেন মিঠু।

বিজ্ঞাপন
banner

২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার সকালে মনোহরদী উপজেলার একদরিয়া ইউনিয়নের গোখলা গ্রামের প্যারালাইজড জনাব মো. তমিজ উদ্দিন-এর বাড়িতে স্বশরীরে উপস্থিত হয়ে তিনি তাঁর বসতঘরের চাল মেরামতের জন্য ৮ ফুট দৈর্ঘ্যের ১৮টি (২ বান) টিন উপহার হিসেবে প্রদান করেন।

এই সহায়তা তমিজ উদ্দিনের জরাজীর্ণ ঘর সংস্কারে সহায়ক হবে এবং তাঁর দৈনন্দিন জীবনযাপনে কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ সময় সমাজসেবক মোয়াজ্জেম হোসেন মিঠু বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার জীবনের সবচেয়ে বড় সন্তুষ্টি। মানবতার সেবায় অংশ নিতে পারা আমার জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বিভিন্ন মসজিদে নামাজের সময়সূচিসহ লাইটওয়ালা ডিজিটাল বোর্ড, মাইক ও প্রয়োজনীয় সামগ্রী প্রদানসহ সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান প্রশংসিত হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে সমাজে সহযোগিতা ও মানবিকতার চর্চা আরও বিস্তৃত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222