জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সনদ বাস্তবায়নে আদেশের খসড়া এবং এর পরিধি জনগণকে জানাতে হবে। এসব দেখে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি।
আখতার হোসেন বলেন, অনেক রাজনৈতিক দল এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও তারা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটি দল জুলাই সনদের স্বাক্ষর মুছে দেয়ার সুযোগ খুঁজছে। আরেকটি দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেস্তে দেয়ার সুযোগ খুঁজছে। এ অবস্থায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনে করে, জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নই কেবল এই সংকট থেকে আমাদের উত্তরণ ঘটাতে পারে।
এআইএল/
